মাগুরা সদর উপজেলা পরিষদে চুরি সংঘঠিত হয়েছে। রবিবার রাতে উপজেলা পরিষদের ছয়টি কক্ষের তালা ভেঙে চোরেরা নগদ দুই লক্ষ ৬৫ হাজার টাকা নিয়ে গেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আনুমানিক রাত তিনটার দিকে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা নৈশ প্রহরীদের বাইরে থেকে রুমের ভেতরে আটকে রেখে ছয়টি কক্ষের তালা কেটে চুরির করে। এ সময় তারা স্থানীয় সরকার শাখা ও হিসাব শাখার আলমারী ভেঙে নগদ দুই লক্ষ ৬৫ হাজার টাকা নিয়ে গেছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ইউএনও আবু সুফিয়ান জানান।
ইত্তেফাক/এএম