রাউজানে ইভটিজিংয়ের দায়ে দুই ইভটিজারকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ দণ্ডপ্রাপ্ত দুজন হলো, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা আব্দুল জব্বারের পুত্র জামিউল ইসলাম (২১) ও ফেনী জেলার বাসিন্দা মৃত আবুল কাশেমের পুত্র সানাউল্লাহ (১৮)। জামিউলকে বিশ হাজার টাকা ও সানাউল্লাহকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার পৌর এলাকার কুন্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা দৈনিক ইত্তেফাককে এই ঘটনার সততা নিশ্চিত করে জানান, দুই ইভটিজার কুন্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের সীমানা প্রাচীরের বাইরে থেকে ভিতরে সংরক্ষিত এলাকায় অবস্থানরত ছাত্রীদের চকোলেট, আচার ছুঁড়ে মেরে উত্যক্ত করে। তারা ভিতরে প্রবেশ করে কথা বলতে চেষ্টা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে একজনকে ২০ হাজার আরেকজনকে ৫ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ইত্তেফাক/নূহু