ভারতে সেনা নিয়ে আরএসএস নেতার মন্তব্যে নিন্দার ঝড়

 
ভারতে আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) প্রধান মোহন ভাগবতের এক মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিতর্কের মুখে পাল্টা বিবৃতি দিয়ে আরএসএস দাবি করছে, ভাগবতের মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। 
 
রবিবার বিহারের মুজফফরনগরে এক অনুষ্ঠানে ভাগবত বলেন, আমরা কোনো সেনাবাহিনী নই। তবে যদি দেশের প্রয়োজন পড়ে এবং সংবিধান অনুমতি দেয় তাহলে সংঘ তার বাহিনী তৈরি করতে পারে তিনদিনের মধ্যে যেটা সেনাবাহিনীর ছয় থেকে সাত মাস লেগে যায়। 
 
গতকাল রাহুল গান্ধী বলেন, আরএসএস প্রধানের বক্তব্য প্রত্যেক ভারতীয়ের পক্ষে অপমান, কারণ এটা তাদের অশ্রদ্ধা করল যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন।
 
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ফেসবুকে লেখেন, ভাগবতের এই মন্তব্য খুবই খারাপ মনোভাবের প্রতিফলন। আসলে ভারতের একতা ভাঙতে সমান্তরাল সেনাবাহিনী তৈরি করতে চায় আরএসএস। তাদের এই লুকানো কর্মসূচিই সামনে উঠে এসেছে। আরএসএসের আসল লক্ষ্য মুসোলিনির ইতালি এবং হিটলারের জার্মানি গড়ে তোলা। আনন্দবাজার পত্রিকা
 
ইত্তেফাক/আনিসুর