বলিউড তারকা সালমান খানের হাত ধরে অনেক নায়িকা আজ প্রতিষ্ঠিত। তাদের মধ্যে রয়েছেন জেরিন খানও। সম্প্রতি ভারতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সালমানের প্রতি তার কৃতজ্ঞতার কথা জানান।
IMG0
জেরিন বলেন, ‘আমার বলিউড ক্যারিয়ারে সালমান খানের কথা আমি সবসময় বলেছি। সালমানের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তিনি ছাড়া আজকে আমার অবস্থান হয়তো সম্ভব হতো না। একজন সহশিল্পী হিসেবে যেমন তিনি পাশে ছিলেন তেমনি একজন বন্ধু হিসেবেও ছিলেন ও আছেন।’
ইত্তেফাক/মোস্তাফিজ