বেলাল খান ও ডালিয়া অন্তরা'র ‘স্বপ্নপুরী’ গানের মিউজিক ভিডিও প্রকাশ

ফাগুন আর ভালোবাসা দিবসকে সামনে রেখে সমীর ফিচারিং ডালিয়া অন্তরা'র ‘ স্বপ্নপুরী ’ অ্যালবাম থেকে বেলাল খান ও ডালিয়া অন্তরা'র দ্বৈত গানের মিউজিক ভিডিও ‘ স্বপ্নপুরী ' প্রকাশিত হয়েছে।
 
গীতিকার কবির বকুল এর কথায় বেলাল খান এর সুরে বেলাল খান ও ডালিয়া অন্তরা'র দ্বৈত কন্ঠে এই গানটির মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে সি ডি চয়েজ এর ব্যানারে। গানটির সঙ্গীত আয়োজন করেছেন এস কে সমীর।
 
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন হাসান মেহেদী। গানে মডেল হয়েছেন আরফান অনিক ও তাসনিম। মডেলের পাশাপাশি বেলাল খান ও ডালিয়া অন্তরা কেও দেখা যাবে গানে। ‘স্বপ্নপুরী’ অ্যালবামটি ছিল মোট ১০টি গান দিয়ে সাজানো। এর মধ্যে ডালিয়ার সঙ্গে দুটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছে বেলাল খান ও পুলক।
 
মিউজিক ভিডিওটির প্রসঙ্গে কণ্ঠশিল্পী বেলাল খান বলেন, অনেক যত্ন করে সুর ও কন্ঠ দেয়ার চেষ্টা করেছি। আশা করি মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতাদের মন জয় করতে পারবে।
 
ডালিয়া অন্তরা বলেন, গান গাওয়ার অভ্যাস ছোটবেলা থেকেই। বেলাল খানের মতো কণ্ঠশিল্পীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিতে পেরে অনেক ভাল লাগছে। এই মিউজিক ভিডিওটি প্রকাশ হওয়ার পর স্বপ্নটা পূর্ণ হলো। অনেক যত্ন নিয়ে গানটি গেয়েছি, আশা করি সবার ভালো লাগবে।
 
সংগীত পরিচালক এস কে সমীর বলেন, এটা আমার ফিচারিংয়ে একটা ভাল অ্যালবাম ছিল। একটু দেরি করে ভিডিওটি মার্কেটে আসলেও আশা করি গানটি শ্রোতাদের মন জয় করে নিতে সক্ষম হবে।
 
ইত্তেফাক/ রেজা