পাউডার লাগানো চিঠি খুলে হাসপাতালে যেতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ ভেনেসা ট্রাম্প। পুলিশের মতে, ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের ম্যানহাটনের বাড়িতে এই চিঠিটি এসেছিল। সেই চিঠিতেই সন্দেহজনক কিছু ছিল বলে জানা গেছে। তবে ভেনেসার কোনও ক্ষতি হয়নি। তবে এই ঘটনার পর ওই চিঠি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
সূত্রের খবর, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ম্যানহাটনের বাড়ির ঠিকানাতে এই চিঠি আসে যা খোলেন তাঁর স্ত্রী ভেনেসা ট্রাম্প। তাতে সাদা পাউডার লেগে ছিল বলে জানা যায়। এই তথ্য জানার পরই ভেনেসা এবং তাঁর সঙ্গে আরও ২ ব্যক্তিকে নিরাপত্তার স্বার্থে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে পরীক্ষার পরে জানা যায় ওই পাউডার ক্ষতিকারক কিছু নয়।
IMG0
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স জানিয়েছেন, সোমবার প্রেসিডেন্ট তাঁর পুত্রবধূর সঙ্গে কথা বলেছেন।
Thank you so much for all the help today in NYC! I appreciate all the quick response to make sure that I was safe ! Thank you @FDNY @SecretService @NYPDnews @NYPDCT @NewYorkFBI
— Vanessa Trump (@MrsVanessaTrump) February 13, 2018
এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইট করে জানান, সকালের ওই ঘটনার পর ভেনেসা এবং তাদের সন্তানেরা সুরক্ষিত রয়েছেন। অন্যদিকে ট্রাম্প কন্যা ইভাঙ্কা টুইট করে বলেন, কাউকে এভাবে ভয় দেখানো উচিত নয়। সে সময় ভেনেসার সঙ্গে তিনি থাকতে পারলে ভালো হত বলেও জানান তিনি।
ইত্তেফাক/ রেজা