ট্রাক কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ

কালিহাতিতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বেলা ১২টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আদাবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, উপজেলার আনালিয়াবাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে সেলিম (১৭) ও মোখলেছুর রহমানের ছেলে সাত্তার (১৮)।

স্থানীয়রা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে তারা দুই বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। পরে দুপুরে ভূঞাপুর থেকে এলেঙ্গা যাওয়ার পথে আধাবাড়ি এলাকায় পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে মেসার্স স্বর্ণা বিক্সের একটি নম্বরবিহীন ট্রাক গাড়িকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই বন্ধু নিহত হন।

আরও পড়ুন:  ভূঞাপুরে ইত্তেফাক সাংবাদিকের বাবার মৃত্যু

এ বিষয়ে কালিহাতি থানার এসআই আ:রাজ্জাক ঘটনা সত্যতা শিকার করে বলেন, 'এ দূর্ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে'।

ইত্তেফাক/জেডএইচডি