টাঙ্গাইলের ঘাটাইলে গণপিটুনীতে এক গরু চোর নিহত হয়েছে। রবিবার ভোরে উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ গণপিটুনিতে এক গরু চোরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
ঘাটাইল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুল আলম জানান, 'রবিবার ভোর তিনটার দিকে একটি সঙ্গবদ্ধ গরু চোর উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়ি থেকে ৫/৭টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পায় । এ সময় স্থানীয় লোকজন ডাকাত বলে চিৎকার দিলে গ্রামের মানুষ লাঠি-সোঠা নিয়ে চোরদের ধাওয়া দেয়। স্থানীয় লোকজন এক চোরকে হাতে-নাথে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধাওয়া খেয়ে বাকী চোররা দৌড়ে পালিয়ে যায়। নিহত গরু চোরের পরিচয় জানা যায়নি'।
আরও পড়ুন: কালিহাতিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
পুলিশ সকালে নিহত গরু চোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি