দ. কোরিয়ায় সাবেক প্রেসিডেন্ট পার্কের বান্ধবীর কারাদণ্ড

 
দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউনের ঘনিষ্ঠ বন্ধু চোই সুন সিলকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। চোই সুন পার্কের অলিখিত উপদেষ্টা ছিলেন।
 
তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ আদান-প্রদান এবং সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ আছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সিউলের একটি আদালত।
 
বিচারক কিম সি ইয়ুন বলেছেন, পার্কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে চোই বিভিন্ন কোম্পানিকে তার নিয়ন্ত্রিত ফাউন্ডেশনে অনুদান দিতে বাধ্য করতেন। টেলিযোগাযোগ প্রতিষ্ঠান স্যামসাং ও লোটে গ্রুপের কাছ থেকে ৯ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন। বিবিসি
 
ইত্তেফাক/আনিসুর