নওগাঁর ধামইরহাট উপজেলার দৌলতপুর গ্রামে পারভীন (৪০) নামে এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, নিহত পারভীন স্বামী রহমানের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে বাধা দিতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরেই পারভীনকে হত্যা করা হয় অভিযোগ উঠেছে রহমানের বিরুদ্ধে।
তিনি আরো জানান, দৌলতপুর গ্রামের বাসিন্দা রহমান ও তার স্ত্রী পারভীন মঙ্গলবার রাতে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান রহমান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ইত্তেফাক/এসএস