উন্নত বাংলাদেশ বিনির্মাণে সমবায়ের বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সমবায় আন্দোলকে গতিশীল করার জন্য জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুনিদিষ্ট লক্ষমাত্রা নির্ধারণ করে এগিয়ে যাচ্ছেন। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সমবায়ের বিকল্প নেই।
 
তিনি বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় সমবায় কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বেগম মাফরূহা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমবায় অধিদফতরের নিবন্ধক আব্দুল মজিদ, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক খুরশেদ আলম প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি