নরসিংদীর রায়পুরায় ৩০ কেজি গাজাসহ দুই নারীকে আটক করেছে রায়পুরা থানার পুলিশ। রবিবার সকালে আটককৃত এ দুজন হলেন, নুরপুর গ্রামের শাহিনুর বেগম (২৭) ও সাহারা বেগম (৫০)।
রায়পুরা থানার এস আই আরফান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে উপজেলার নুরপুর গ্রামে একই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আটককৃতদের বসতঘর তল্লাশী করে পৃথক ৩টি ছোট বস্তায় ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। এরপর গাঁজাসহ উক্ত দুই নারীকে আটক করে নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করা হয়।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
উক্ত ঘটনায় এসআই আরফান খান বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/নূহু