প্রেমিকার ভাইকে কুপিয়ে হত্যা

 
জেলার মিরপুরে প্রেমিকার ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রেমিক। আহত হয়েছেন ওই প্রেমিকার মা। ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতককে আটক করেছে। 
 
বুধবার সন্ধ্যায় উপজেলার পোড়াদহ ইউনিয়নের বালিয়াশিশা গ্রামে এ ঘটনা ঘটে। 
 
নিহত প্রেমিকার ভাইয়ের নাম আব্দুল্লাহ (২০)। সে উক্ত এলাকার মুহাম্মদ আলম আলীর ছেলে এবং স্থানীয় কলেজছাত্র।
 
মিরপুর থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান জানান, পোড়াদহ এলাকার মুহাম্মদ আলম আলীর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ইসলামী বিশ্ববিদ্যায় এলাকার হাতিয়া গ্রামের খবির উদ্দিন শেখের ছেলে উজ্জল হোসেন (২৪)। তাদের এ প্রেমের সম্পর্ক পারিবারিকভাবে জানার কারণে উজ্জলকে বকাবকি করে আব্দুল্লাহ। 
 
বুধবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আব্দুল্লাহর বাড়িতে আসে উজ্জল। বাধা দিলে সে আব্দুল্লাহকে কুপিয়ে হত্যা করে। আব্দুল্লার মা বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে।
 
পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক উজ্জলকে আটক করেছে। পরে আব্দুল্লাহর লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আব্দুল্লাহর মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি