রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়া দহ ইউনিয়নের এক প্রতিবন্ধীকে উপজেলার দিগরাম ঘুণ্টি বাউসপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আমজাদ আলী ঘাস দেওয়ার লোভ দেখিয়ে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে মেয়েটি চিৎকার দিলে মেয়েটির বড় বোন ছুটে আসলে অভিযুক্ত আমজাদ পালিয়ে যায়।
এ বিষয়ে চর আষাড়িয়া দহ ইউনিয়নের চেয়ারম্যান সানাউল্লাহ বলেন, গত মঙ্গলবার রাতে আমরা ঘটনা শুনার পর ১৪ ফেব্রুয়ারি ন্যাশনাল হেল্পডেক্স ৯৯৯ নাম্বরে ফোন করি। এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গোদাগাড়ী মডেল থানাকে অবহিত করার পর বাদীরা থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলতাফ হোসেন বলেন, 'ন্যাশনাল হেল্প ডেক্স ৯৯৯ এর মাধ্যমে সাধারণ মানুষ তাদের সমস্যা তাৎক্ষনিক জানাতে পারছে। তাই এ ঘটনাটিতে ন্যাশনাল হেল্পডেক্স অগ্রণী ভূমিকা রেখেছে। কর্তৃপক্ষ আমাদের অবহিত করার সাথে সাথে ধর্ষককে আটক করতে সক্ষম হই। আজ বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।'
ইত্তেফাক/এসএস