বানারীপাড়া প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন

বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের ২০১৮-১৯ সালের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বর্তমান কমিটিতে রাহাদ সুমনের সভাপতিত্বে ১ বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
 
সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন রাহাদ সুমন, সহ-সভাপতি মো. জাকির হোসেন, কেএম শফিকুল আলম জুয়েল, ইলিয়াস শেখ, মো. সুজন মোল্লা, মো. রফিকুল ইসলাম তালুকদার, এসকেভি জয়দেব, মো. নাঈম মোঘল, মো. রেজাউল ইসলাম বেল্লাল ও মো. আনিছুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মো. কাওসার হোসেন, যুগ্ম-সম্পাদক মোঘল সুমন শাফকাত, মো. সজল চৌধুরী ও শফিক শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিন খালাসী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাইদুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ প্রভাষক মো. মামুন আহম্মেদ, দপ্তর সম্পাদক মো. আজিজুল হক, সহ দপ্তর সম্পাদক মো. আহম্মেদ রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সৈয়দ নূরুজ্জামান পলাশ,সহ-প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম সাইফুল, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, মো. সাইদুল ইসলাম, সুমম রায় সুমন, কাজী শাহিন মাহমুদ ও কাজী হারুন-অর রশিদ।
 
এছাড়াও সাধারণ সদস্য মো. মিজানুর রহমান, মো. ইমরান হোসেন, মো. হায়দার আলী, মো. সানি, মো. জাকির বালী, মো. সুমন খাঁন ও রতন দাস।এদিকে বানারীপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
 
ইত্তেফাক/এসএস