বোয়ালমারীতে যৌন উত্তেজক ওষুধসহ যুবক আটক

র‌্যাব-৮ ফরিদপুরের একটি দল গতকাল বুধবার রাতে বোয়ালমারী উপজেলার কামার গ্রামে অভিযান চালায়। এসময় ২ হাজার বোতল যৌন উত্তেজক ওষুধ ও নিষিদ্ধ পলিথিনসহ এক যুবককে আটক করা হয়।
 
জানা যায়, ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এর নেতৃত্বে তারা ওই গ্রামের বিভূতি সাহার বাড়ি থেকে ২ হাজার বোতল বিভিন্ন জাতীয় যৌন উত্তেজক ওষুধ এবং নিষিদ্ধ ঘোষিত ৩ হাজার কেজি পলিথিনসহ মো. আনিছুর রহমান (২১) ওই যুবককে আটক করা হয়। ওই যুবকের বাড়ি একই উপজেলার উমরনগর গ্রামে।
 
আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আনিসুজ্জামান (ভূমি) তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ও অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জব্দকৃত পলিথিন এবং যৌন উত্তেজক ওষুধ সমূহ ধ্বংস করা হয়। আটককৃত যুবককে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
 
ইত্তেফাক/এসএস