কোটচাঁদপুর উপজেলার দোড়া লক্ষ্মীপুর গ্রামে রাশেদা বেগম (৪০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে।বৃহস্পতিবার দুপুরে পুলিশ বাড়ির পাশের পুকুর থেকে রাশেদার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পোস্টমর্টেমের জন্য।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে বুধবার রাতে কোন এক সময় স্ত্রীকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়। পরদিন সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর স্বামী তোফাজ্জেল পালিয়ে যায়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/আরকেজি