মহেশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মহেশখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম বাবু (২)। সে মহেশখালী পৌরসভার দক্ষিণ হিন্দুপাড়ার দুলাল দে'র ছেলে।

নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজ করেও তাকে পায় না পরিবারের সদস্যরা।

এক সময় হঠাৎ পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পায় তারা। তারা শিশুটিকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু