আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা, বঙ্গবন্ধুর আর্দশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামীলীগের পতাকাতলে বাংলার মানুষকে সংগঠিত করার জন্য কাজ করি। এখানে নেতা একজন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আমরা সবাই শেখ হাসিনার কর্মী হয়ে থাকতে চাই। কেউ নেতা হয়ে থাকতে চাই না। আমরা বাংলার মানুষ ও শেখ হাসিনার একজন সেবক হিসাবে কাজ করতে চাই।
বৃহস্পতিবার বিকেল ৪টার সময় তানোর গোল্লাপাড়া ফুটবল মাঠে স্থানীয় আওয়ামী লীগ অয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফাতেমাকে জেলখানায় সাথে নিয়ে বেগম খালেদা জিয়া মানবাধিকার লংঘন করেছে। যারা এতিমের টাকা মেরে খায় তাদেরকে এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে সকল মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে আর বিএনপি সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে না জঙ্গির দেশে পরিনত হয় দেশ। তাই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। তাহলে এদেশ উন্নত দেশে পরিনত হবে।
উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি খাদেমুলনবী বাবু চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম শেখর, মোহনপুর-পবা সংসদ সদস্য আয়েন উদ্দীন, পুঠিয়া-দূর্গাপুরের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য খলিলুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/নূহু