ড. এম.এ ওয়াজেদ মিয়ার ৭৬তম জন্ম বার্ষিকী আজ

আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম.এ ওয়াজেদ মিয়ার ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে রংপুরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

দিবসটি পালন উপলক্ষে ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, ড. ওয়াজেদ রিসার্স ইনস্টিটিউট, বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল পরিষদসহ বিভিন্ন সংগঠন এবং প্রয়াত ড. এম.এ ওয়াজেদ মিয়ার পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

কর্মসূচির মধ্যে রয়েছে, প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত, সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানী ও মিলাদ মাহফিল, দেশাত্ববোধক গান, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, আবৃতি প্রতিযোগিতা এবং আলোচনা সভা।
ইত্তেফাক/নূহু