আবুল খায়ের ইউনিট চিফ শাহযাদা ডেপুটি চিফ নির্বাচিত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দৈনিক ইত্তেফাকে ইউনিট চিফ পদে আবুল খায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃ নির্বাচিত হয়েছেন এবং ডেপুটি ইউনিট চিফ পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহযাদা। গতকাল বৃহস্পতিবার ইত্তেফাকের বার্তাকক্ষে ডিইউজের ইত্তেফাক ইউনিটের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ। ইউনিটের গত দুই বছরের কার্যক্রম তুলে ধরেন ইউনিট চিফ আবুল খায়ের এবং আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন বিদায়ী ডেপুটি ইউনিট চিফ মোহাম্মদ আল-মামুন। সভার শুরুতে ইত্তেফাক ইউনিটের সাবেক সদস্যদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভার শেষে ইত্তেফাক ইউনিটের নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা করেন যুগ্ম বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ আল-মামুন ও অলক কুমার বিশ্বাস।

নব নির্বাচিত ইউনিট চিফ ও ডেপুটি ইউনিট চিফকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. তাজাম্মেল হক এবং ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম আখতার ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর।

ইত্তেফাক/নূহু