জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বৃদ্ধিগ্রামে পুকুরে ডুবে মোছা. জান্নাতুন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
মোছা. জান্নাতুন উপজেলার কুসুম্বা ইউনিয়নের বৃদ্ধিগ্রাম এলাকার মো. বাবলুর মেয়ে।
পরিবারের লোকজন জানায়, বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলার সময় সবার অজান্তে জান্নাতুন পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাকে ভাসতে দেখে। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এসএস