মিয়ানমারে ৪ দশমিক ৬ মাত্রার মৃদু ভূমিকম্প

মিয়ানমারের ইয়াঙ্গুনের মাওবি শহরে শনিবার সকালে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশের আবহাওয়া ও ভূকম্পন বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
 
স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মাওবি থেকে ছয় মাইল পূর্বে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু