ছোট্ট পাখিকে বিড়ালের আদর, ভিডিও ভাইরাল

বিড়াল ও পাখির মধ্যে খাদক ও খাদ্যের সম্পর্ক। কিন্তু এই নিয়মেরও ব্যতিক্রম হয়। একটি বিড়াল ছোট্ট একটি পাখির বন্ধু হয়ে উঠতে পারে। এমনি একটি ভিডিও সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা ভাইরাল হয়েছে। 
 
বিড়াল এমনিতে পোষ্য হয়। লোমশ এই প্রাণীটি সম্পর্কে অনেক গল্পই প্রচলিত রয়েছে। আদর খেতে দারুণ পছন্দ করে বিড়াল। দেখতে নরম সরম হলেও শিকারী হিসেবে বিড়ালের বেশ পরিচিত রয়েছে। বিশেষ করে ইঁদুর, ছোটখাটো পাখির ক্ষেত্রে বিড়াল সাক্ষাৎ মৃত্যুদূত। ছোট পাখিরা বিড়ালকে এড়িয়ে চলতেই পছন্দ করে।
 
কিন্তু সেই বিড়ালের সঙ্গেই বন্ধুত্ব পাখির। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ঘোরাফেরা করছে। ভিডিওতে ছোট্ট একটা পাখির মাথায় একটি বিড়ালকে সস্নেহে থাবা বুলিয়ে আদর করতে দেখা যাচ্ছে। সেই আদরে ছোট্ট তুলতুলে পাখিটি যেন গলে পড়ছে।
 
ইত্তেফাক/ইউবি