ভাণ্ডারিয়ার মানিক মিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ২৯তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৪টি ইভেন্টে ২৫০জন প্রতিযোগীর মনমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করেন প্রধান অতিথি জাতীয়পার্টি জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপাধ্যক্ষ মো. আবু জাফর, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা জাহানারা বারী, ম্যানেজিং কমিটির সদস্য মো. হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়া, মাওলানা আলতাফ হোসেন, কিরন চন্দ্র বসু, জেপি নেতা জামাল উদ্দিন মিয়া স্বপন, মো. মহশিন মিয়া শাহিন, মো. ফিরোজ চাপরাশি, মো. মজিবুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন বাবুল, প্রভাষক বিশ্বাস সাইদুর রহমান, মো. আতিকুর রহমান।
ইত্তেফাক/আরকেজি