এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনে মানববন্ধন

 
২০১৮ সালের এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের জন্য গাইবান্ধা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে শনিবার বিকেলে পরীক্ষার্থীরা মানববন্ধন করেন।
 
পরীক্ষার্থীরা বলেন, ২০১৮ সালের গুরুত্বপূর্ণ পরীক্ষা যেমন বাংলা ২য়, পদার্থ, গণিত, হিসাব বিজ্ঞান, অর্থনীতি বিষয়গুলোর আগে প্রয়োজনীয় বন্ধ দেয়া হয়নি। ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতি নেয়া কঠিন হয়ে পড়বে। তাই রুটিন পরিবর্তনের দাবি জানান তারা। এতে করে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেয়ার সুযোগ পাবে। তারা শিক্ষামন্ত্রীর কাছে তাদের সমস্যা সমাধানের দাবি জানান।
 
ইত্তেফাক/আরকেজি