ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি হায়দ্রাবাদ শহর দিয়ে তার ভারত সফর শুরু করার মধ্যদিয়ে এই শহরের সাথে ইরানের ৫০০ বছরের সম্পর্কের ওপর আলোকপাত করেছেন।
শুক্রবার তিনি মক্কা মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন। যদিও এটি সুন্নিদের মসজিদ। কিন্তু তারপরও এই ঐতিহাসিক মসজিদের দরোজা খুলে দিয়ে স্বাগত জানানো হয়েছে এই শিয়া রাজনৈতিক নেতাকে।
নামাজ আদায়ের পর তিনি উপস্থিত মুসল্লিদের প্রতি একটি ভাষণও দিয়েছেন। হায়দ্রাবাদ শহরের প্রতীক বিখ্যাত তোরণ চারমিনারের কাছে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে কুতুব শাহী আমলে।
এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ১৬১৬-১৭ সালে। সেটি ছিল সুলতান মুহাম্মদ কুতুবের রাজত্বকাল। খবর বিবিসি।
ইত্তেফাক/আনিসুর