অনুশীলনের সময় বাঁ হাতের পেশিতে চোট পেয়েছিলেন তামিম। সেই চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তিনি খেলতে পারেননি। তবে আগামীকাল সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়ন্টি ম্যাচে তামিম দলে ফিরতে পারেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নেটে শনিবার ব্যাটিং অনুশীলনও করেছেন বেশ অনেক্ষণ।
তামিমের ফেরার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। আজ সিলেটে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তামিমের অবস্থা এখন অনেক ভালো। আশা করি সে পুরোপুরি ফিট হয়ে যাবে এবং আগামীকাল খেলবে। তাকে পেলে আমাদের জন্য ম্যাচে অনেক সহায়ক হবে।’
চলতি সিরিজে ইনজুরি ভুগাচ্ছে বাংলাদেশকে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের ইনজুরির কারণে দ্বিপাক্ষিক সিরিজে খেলতে পারেননি। তার ওপর তামিম না থাকায় খর্ব শক্তির দল নিয়েই শ্রীলঙ্কাকে মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশের। শেষ ম্যাচে তামিম ফিরলে সেক্ষেত্রে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়বে।
ইত্তেফাক/কেআই