সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ও দ্য হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নাসিরনগরের হিন্দু পল্লীতে যে হামলা হয়েছে এতে সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়েছে। তাই সব সম্প্রদায়ের মানুষের মধ্যে আগের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।
শনিবার দুপুরে উপজেলায় আন্তসম্প্রদায় সম্প্রীতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর জমিদার বাড়িতে দ্য হাঙ্গার প্রজেক্ট দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে।
সাবেক শিক্ষক অনুকূল দাসের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স টিম লিডার অ্যাসলিন বেকার, পেইভের রূপকার অ্যালিস্টার লেগ, দ্যা হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার সৈকত শুভ্র আইচ মনন হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক মিয়া ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী মো. জামাল মিয়া প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি