ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নারী আটক

মুলাদীতে ইয়াবা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়লেন এক নারী। শুক্রবার উপজেলার গাছুয়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত হাচেন আলী বেপারীর স্ত্রী পেয়ারা বেগম ৮ পিস ইয়াবা দিয়ে একই গ্রামের মিলন বেপারীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার জানান, আটককৃত পেয়ারা বেগম ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।