আত্রাইয়ে সিবিআই পরিচয়ধারী প্রতারক আটক

নওগাঁর আত্রাইয়ে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) লোক পরিচয় দেওয়া সংস্থার ভুয়া আইডি কার্ডসহ মো. শামীম হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আটককৃত শামীম হোসেন নাটোর জেলার সিংড়া উপজেলার দামকুড়ি গ্রামের মো. করিম প্রামাণিকের ছেলে। 
 
জানা যায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এস আই মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আত্রাই আাহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আইডি কার্ডসহ ভুয়া সিবিআই কে আটক করে। 
 
এ ব্যাপারে আত্রাই থানার ওসি মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আত্রাই থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/কেকে