তানোরে বিস্ফোরকসহ ৩ জঙ্গি আটক

 
রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য, গান পাউডার, জেহাদি বই, লিফলেটসহ তিন জঙ্গিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৫। শনিবার দিবাগত রাতে উপজেলার তালন্দ ইউনিয়ের বিলশহর গ্রামে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে আটক করা হয়। (র‌্যাব)-৫ এর উপ-বিভাগের মেজর আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আটককৃতরা হলেন, উপজেলা বিলশহর গ্রামের মৃত জহুর মণ্ডলের ছেলে সাহেবজান মণ্ডল (৪০), একই গ্রামের খলিল উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও জেকের আলীর ছেলে আবুল কালাম (২৮)।
 
ইত্তেফাক/এএম