জিম্বাবুয়েতে সাবেক ফাস্ট লেডি গ্রেস মুগাবেকে অবৈধভাবে পিএইচডি ডিগ্রি দেওয়ায় ইউনিভার্সিটি অব জিম্বাবুয়ের উপাচার্য লেভি নিয়াগুরাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের অনুমতি ছাড়াই গ্রেস মুগাবেকে ডিগ্রি দেওয়ার সুপারিশ করেছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন।
গ্রেস মুগাবের স্বামী রবার্ট মুগাবে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন। পিএইচডি ডিগ্রিতে কয়েক বছর সময় লাগলেও মাত্র কয়েক মাসেই ডিগ্রি পেয়ে যান গ্রেস। গত মাসে বিশ্ববিদ্যাললের সমাজবিজ্ঞান বিভাগ ডিগ্রির বিষয়টি তদন্তের দাবি জানান। সানডে টাইমস
ইত্তেফাক/আনিসুর