পাবনার বেড়ায় ১৭০ বোতল ফেনসিডিল সহ গতকাল রবিবার রাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেড়া মডেল থানা পুলিশ।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই সুব্রত তার ফোর্স নিয়ে শুম্ভুপুর গ্রামের আব্দুর রাজ্জাককে (৪৪) ১৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। রাজ্জাক শুম্ভুপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
ইত্তেফাক/এসএস