শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফাজিলপুর গ্রামে পানিতে ডুবে হেলাল নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই  গ্রামের বেলাল হোসেনের ছেলে। সোমবার  সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, সকালে শিশুটি বাড়িতে খেলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ির টিউবয়েলের পাশের পানি ভর্তি গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মিরপুরে সিটি পার্ক ভবনের আগুন নিয়ন্ত্রণে

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিব হোসেন রনি বলেন, শিশুটি হাসপাতালে আসার আগেই মারা যায়।

ইত্তেফাক/এমআরএম