গণভবনে দায়িত্বরত পুলিশ সদস্য গুলিবিদ্ধ

 
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাত তিনটার দিকে গণভবনের পাশে চন্দ্রিমা উদ্যানের লেক ঘেষা নিরাপত্তা চৌকিতে এ ঘটনা ঘটে।
 
ওই পুলিশ সদস্যের নাম রহিম উদ্দিন। তিনি এসপিবিএন-১ এ কন্সটেবল হিসেবে কর্মরত। সহকর্মীর অস্ত্র পরীক্ষাকালে হঠাত্ করে এক রাউন্ড গুলি তার শরীরে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় রহিম উদ্দিনকে জাতীয় হূদরোগ ইন্সিটিটিউটে ভর্তি করা হয়েছে।
 
এসপিবিএন সূত্র জানায়, রাত তিনটার দিকে কর্তব্যরত অবস্থায় রহিমউদ্দিন তার সহকর্মী এসআই দেলোয়াড় হোসেনের পিস্তলে গুলি আছে কিনা তা পরীক্ষা করছিলেন। এ সময় পিস্তল থেকে এক রাউন্ড গুলি বের তার ঘাড়ে বিদ্ধ হয়।
 

ইত্তেফাক/এএম