‘শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে’

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকির পর উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
ডিএমপি কমিশনার বলেন, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলবে আইনশৃঙ্খলা বাহিনী। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় কোনো যানবাহন ঢুকতে দেয়া হবে না।
 
তিনি বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং নাশকতা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
ইত্তেফাক/কেকে