বোকো হারামের ৪৭৫ জন সন্দেহভাজন জঙ্গিকে শুক্রবার মুক্তির আদেশ দিয়েছে নাইজেরিয়ার একটি আদালত। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়নি। কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও বেশ কয়েকজনকে কয়েক বছর ধরে আটক করে রাখা হয়। খবরগার্ডিয়ানের।
রোববার এক বিচারপতি এক বিবৃতিতে জানিয়েছেন, মুক্তি পাওয়া ৪৭৫ জন সন্দেহভাজনকে সঠিক পুনর্বাসনের জন্য পাঠানো হবে এবং পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে।
দেশটির বিচার মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, ইসলামী জঙ্গীবাদের বিরুদ্ধে দেশটির সর্ববৃহত তদন্তকার্যক্রম অব্যাহত থাকবে।
ওই সন্দেহভাজনরা বোকো হারামের সঙ্গে সম্পৃক্ত বা সংগঠনটির সঙ্গে তাদের যোগাযোগ ছিল বা সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তারা জানতেন এমন তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়।
এক বিবৃতিতে জানানো হয়েছে, যথেষ্ঠ প্রমাণাদির অভাবে প্রসিকিউশন কাউন্সিল তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। ফলে সন্দেহভাজনদের মুক্তি দেয়া হয়েছে।
ইত্তেফাক/ রেজা