সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাভারে মহসিন খান (২৪) এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাত ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরুঙ্গী মার্কেটের পাশে এ ঘটনা ঘটে। মহসিন সাভারের পানধোয়া এলাকার সিরাজ খানের ছেলে। তিনি কাঁচামালের ব্যবসা করতেন।

 

সাভার মডেল থানার এসআই আবিদ হোসেন বলেন, সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পাশে রক্তাক্ত অবস্থায় মহসিন পড়ে ছিল।। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।

আরো পড়ুন : মোদির বিমানে ‘রহস্যজনক কালো ট্রাঙ্ক’ নিয়ে ভারতের রাজনীতিতে উত্তাপ

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে কেউ তাকে হত্যা করেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

ইত্তেফাক/ইউবি