দেলদুয়ারে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

 
দেলদুয়ারে সোমবার নকলের দায়ে ৪ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃষ্ণ সাহা ও রিফাত আহমেদ এবং পাথরাইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সৃষ্টি সূত্রধর ও বিনিতা সাহা।
 
দেলদুয়ার সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মাসুদুল আলম বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ৪জন পরীক্ষার্থীকে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বহিষ্কার করেন।
 
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বলেন, ২জন পরীক্ষার্থীকে নকল করার দায়ে এবং ২জন পরীক্ষার্থীকে মোবাইলে উত্তরপত্র দেখে পরীক্ষা দেয়ার সময় হাতে নাতে ধরে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও ৯টি মোবাইল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। যাদের প্রত্যেকটিতে প্রশ্ন ও উত্তরপত্র পাওয়া গেছে। অভিযোগ রয়েছে পরীক্ষার হলে শতশত মোবাইল নিয়ে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করলেও এই প্রথম কিছু মোবাইল জব্দ করা হয়। 
 
ইত্তেফাক/আরকেজি