সরকারের সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পেলেন কাউখালীর সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫.০০.০০০০.১৩৭.১২.০৭৫.১৭-৫৮নং স্মারকে তার পদোন্নতির তথ্য নিশ্চিত হওয়া গেছে। এসিল্যান্ড মাধবী রায় গত ২০১৭ সালের ২৮ জুন কাউখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। যোগ্যতা কর্মদক্ষতার কারণে তিনি পদোন্নতি পেয়েছেন।
মাধবী রায় পটুয়াখালী জেলার বাসিন্দা। ৩১তম বিসিএসের মাধ্যমে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। কাউখালীতে যোগদানের পরপরই তিনি ভূমি অফিসকে হয়রানীমুক্ত করে জনসেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরের ঘোষণা দেন। গ্রহণ করেন অনেক ব্যতিক্রমী কর্মসূচি ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি ভূমি অফিসকে উমেদার, দালালমুক্ত করার ঘোষণা দেন। মধ্যস্বত্ত্বভোগীদের ব্যাপারে কঠোর নীতি অবলম্বন করেন।
ইত্তেফাক/আরকেজি