কুষ্টিয়ার মিরপুরে ৫০টি ইয়াবাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক যুবকের নাম নাজমুল (৩২)। রবিবার রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালিগাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কিসমত মাইলমারী এলাকার আব্দুল হান্নানের পুত্র। অভিযানের নেতৃত্ব দেন থানার ইন্সপেক্টর তদন্ত আজিজুর রহমান।
এ ব্যাপারে মিরপুর থানায় আটক নাজমুলের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু