নলছিটিতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

নলছিটি উপজেলা সদর থেকে ঝালকাঠি জেলা শহরে যাতায়াতকারী সড়ক ও জনপথ বিভাগের কার্পেটিং রাস্তার খানাখন্দ মাটি দিয়ে স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন মেরামতের অভাবে খানাখন্দ সৃষ্টি হওয়া অবহেলিত সড়ক ও জনপথ বিভাগের রাস্তাটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই স্থানীয়রা শনি ও রবিবার কার্পেটিং রাস্তার ওপর সৃষ্ট গর্ত মাটি দিয়ে ভরাট করেন।

সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত নলছিটি থেকে পোনাবালিয়া ছয় কি.মি রাস্তা খানাখন্দে ভরে গেছে। এখান থেকে জেলা শহরে যাতায়াতকারী হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। প্রতিদিন এ রুটে সড়ক দুর্ঘটনায় লোকজন আহত হন।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, রাস্তাটি দ্রুত মেরামত করা হবে।

ইত্তেফাক/নূহু