‘বাংলাদেশ ও ভারত থেকে সদস্য সংগ্রহ করছে আল কায়েদা’

 
জঙ্গি গোষ্ঠী আল কায়েদার ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখা বাংলাদেশ ও ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে সদস্য সংগ্রহ করছে। 
 
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জঙ্গি গোষ্ঠী নিয়ে কাজ করা পর্যবেক্ষণ কমিটি এই তথ্য জানিয়েছে। কমিটি জানিয়েছে, আফগানিস্তানের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে আল কায়েদার অন্তত ১৮০ টি কেন্দ্র আছে। 
 
এখানে তালেবানদেরও প্রশিক্ষণ দেওয়া হয়। আল কায়েদা নেতা আইম্যান আল-জাওয়াহিরি এখনো আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের একটি স্থানে লুকিয়ে আছেন। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/আনিসুর