গোদাগাড়ীতে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

 
রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কামারপাড়ার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনায় নিহত মারুফ হোসেনের (৩০) বাড়ি গোদাগাড়ী উপজেলার কুঠি গ্রামের। অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
 
গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলতাব হোসেন বলেন, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একতা পরিবহনের সঙ্গে রাজশাহীগামী মহানন্দা পরিবহনের মধ্যে এ মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা যায়।
 
আহতদের উদ্ধার করে স্থানীয় ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম