বিজিবির সাথে চোরাকারবারীদের গোলাগুলিতে নিহত ১

যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে বিজিবির সাথে চোরাকারবারীদের গুলি বিনিময়ে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
 
নিহতের নাম- ইব্রাহিম হোসেন। তিনি বেনাপোল পোর্ট থানার খড়িডাংগা গ্রামের ইয়াকুব হোসেনের ছেলে। ইব্রাহিম হোসেন চোরাকারবারী কাজের সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
 
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, আজ ভোরে চোরাকারবারীরা চোরাই পণ্য নিয়ে ভারত সীমান্ত পার হয়ে বেনাপোলের দৌলতপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন খবরে বিজিবি টহলদল দৌলতপুর সীমান্তে অভিযান চালায়। বিজিবি'র অভিযানে বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে  গুলি বিনিময় হয়। এসময় ইব্রাহিম নামে এক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এ ব্যাপারে ২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, গুলি বিনিময়ের সময় এক চোরাকারবারী নিহত হয়েছেন।
 
ইত্তেফাক/এসএস