খুলনায় রোহিঙ্গা নারী আটক

 
খুলনায় শারমিন আক্তার (৩০) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।
 
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক বলেন, রাত আটটার দিকে পাসপোর্ট অফিসের ডাইরেক্টর শারমিন আক্তারকে অফিসের ভিতর থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি মিয়ানমারের রোহিঙ্গা নারী।
 

ইত্তেফাক/এএম