নাইজেরিয়ার স্থানীয় পুলিশ সোমবার জানিয়েছে, তারা দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় জমফারা রাজ্যের একটি গ্রামে হত্যাযজ্ঞ চালানোর অপরাধে প্রধান তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।
তারা গত সপ্তাহে গ্রামটিতে হামলা চালিয়ে কমপক্ষে ৩৬ জনকে হত্যা করে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
জমফরা পুলিশ প্রধান কেনেথ এমব্রিমসন রাজ্যের রাজধানী গুসাউতে সাংবাদিকদের বলেন, গ্রেফতার হওয়া প্রধান এ তিন সন্দেহভাজন সেখানে হত্যাযজ্ঞ চালানোর কথা স্বীকার করেছে।
তিনি আরো জানান, এ ঘটনায় পলাতক অন্যান্য সন্দেহভাজনকে গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে পুলিশের গোয়েন্দা সদস্যরা।
গত বুধবার জমফরা রাজ্যের জুরমির বিরানি গ্রামে বুন্দুকধারীরা এ হত্যাযজ্ঞ চালায়। এ হত্যাযজ্ঞের ঘটনায় দেশে সমালোচনার ঝড় চলার মধ্যেই গত শুক্রবার তাদের দাফন করা হয়।
ইত্তেফাক/আনিসুর