খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা কলেজিয়েট স্কুল কেন্দ্রে দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা দেয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অপরাধে এ মামলা হয়। এসময় তাদেরকে বহিষ্কার করাও হয়। আজ মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গতকাল সোমবার পরীক্ষার্থী ফয়সাল শেখ জীববিজ্ঞান ও সালাহউদ্দিন অর্থনীতি পরীক্ষায় অংশ নেয়। এসময় হল সুপার খারাবাদ বাইনতলা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবুল কাশেম কারও নিকট মোবাইল ফোন থাকলে জমা দিতে বলেন। ফোন দু'টি জমা দেয়ার পর এ বিপত্তি ঘটে।
ইত্তেফাক/এসএস