ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আহতদের সংখ্যাও জানা যায়নি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসএস